স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

২৪ জুলাই ২০২৬ News For Justice | স্টাফ রিপোর্টার

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পরে বিকেল সাড়ে ৫টায় সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পদত্যাগের কারণ
স্পিকার জানান, রাষ্ট্রপতি লিখিতভাবে উল্লেখ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হার্টের বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনোমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়ে, যার কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন।
রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, এসব শারীরিক জটিলতা এবং মানসিক ও শারীরিক সক্ষমতা হ্রাস পাওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। এজন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে।

স্পিকারের বক্তব্য
হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মতভাবে গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের ফলে এ বিষয়ে চলমান সব ধরনের বিভ্রান্তির অবসান হবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

মেডিকেল সনদ প্রসঙ্গে
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক রাষ্ট্রপতির পদত্যাগপত্রের সঙ্গে কোনো চিকিৎসা-সংক্রান্ত সনদ সংযুক্ত রয়েছে কি না জানতে চাইলে স্পিকার বলেন, রাষ্ট্রপতি নিজেই লিখিতভাবে তার অসুস্থতার বিষয়টি উল্লেখ করেছেন। তাই এ ক্ষেত্রে আলাদা মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন।

গুঞ্জনের অবসান
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এর আগে হোয়াটসঅ্যাপে প্রতিক্রিয়া জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “আমি অসুস্থ, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পরে রাষ্ট্রপতির প্রেস সচিবও নিশ্চিত করেন যে গুরুতর অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ