
News for Justice
নিজস্ব প্রতিবেদক | News for Justice
শিল্পখাতে দীর্ঘদিনের গ্যাস সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির দাবি, সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে এ সংকট সৃষ্টি হয়েছে, যা উৎপাদন ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, শিল্পখাতের গ্যাস সংকট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত এবং সমস্যা সমাধানে আন্তরিক।
এছাড়া, পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর প্রকৃত অবস্থা নিরূপণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা ও করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক

