
আন্তর্জাতিক : news for justice
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক শুভেচ্ছাবার্তায় তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবতা, শান্তি, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয় উল্লেখ করে মোদী বলেন, তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব।
পবিত্র এই দিনে সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

