
কিশোরগঞ্জ প্রতিনিধি | News For Justice
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর অন্যান্য দান ও সামগ্রীর সঙ্গে চিঠিটি পাওয়া যায় বলে জানা গেছে।
চিঠিতে শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি তাকে ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়—এমন আবেগপূর্ণ বক্তব্যও লেখা রয়েছে।
ঐতিহাসিক পাগলা মসজিদে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা মানত, দান ও প্রার্থনা নিয়ে আসেন। দানবাক্সে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি মাঝেমধ্যে ব্যক্তিগত আবেগ, আকাঙ্ক্ষা ও প্রার্থনা লেখা চিঠিও পাওয়া যায়।

তবে চিঠিটির লেখক কে, কোথা থেকে তিনি এসেছেন এবং কী পরিস্থিতিতে চিঠিটি দানবাক্সে জমা দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
News For Justice | সংবাদ, সত্য ও ন্যায়ের পক্ষে।
