চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

 

🟥 ব্রেকিং নিউজ | News For Justice

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডেভিড ইমনকে আটক করা হয়েছে।

এর আগে, গত রোববার চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম মহানগর পুলিশ।

📌 সূত্র: পুলিশ

#NewsForJustice #BreakingNews #DavidImon #CrimeNews #BangladeshNews #Jessore #Chattogram

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ