
ঢাকা : ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক এবং বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে তাকে ঢাকা সেনানিবাসে এএ অ্যান্ড কিউএমজি শাখার তত্ত্বাবধানে সেনা হেফাজতে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।
News for Justice ঘটনাটির পরবর্তী অগ্রগতি ও আইনগত প্রক্রিয়া সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করা হবে।
ছবির ক্যাপশন:
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ। (সংগৃহীত ছবি)

