
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলার জেরে বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের চেষ্টা করছে। সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে দেশজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে ‘শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

