সংসদে অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে তারেক রহমান

নিউজ ফর জাস্টিস | নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।

বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া সংসদ অধিবেশন কীভাবে পরিচালিত হবে এবং অধিবেশনে সরকারদলের অবস্থান ও কৌশল কী হবে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে সরকারদলীয় এমপিদের প্রস্তুতি ও করণীয় নিয়েও বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজ ফর জাস্টিস | সত্যের পক্ষে, ন্যায়ের পথে

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ