প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ২৩ আগস্ট!

নিউজ ফর জাস্টিস :

ঢাকা ২২ আগস্ট ২০২৬

অবশেষে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৩ আগস্ট তাঁর দিল্লি সফর হতে পারে বলে জানিয়েছে ঢাকার কূটনৈতিক সূত্র।

শুক্রবার (২১ আগস্ট) কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছিল। জুনের শুরুতে আলোচনা হলেও পরে তা আর এগোয়নি।

জুলাইয়ে আগস্টের প্রথম ১০ দিনের মধ্যে সফরের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়। ভারতীয় পক্ষ ২১ আগস্টকে সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল। তবে একই সময়ে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসায় ঢাকা সফরটি নিয়ে আলোচনা স্থগিত করে বিষয়টি ভারত সরকারের কাছে তোলে।

📌 সূত্র: বাংলাদেশ টাইমস
📰 News for Justice

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ