গোপালগঞ্জ ও ফেনীর পুলিশ সুপার পদে রদবদল

গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার, ফেনীতে যাচ্ছেন মো. হাবীবুল্লাহ

নিউজ ফর জাস্টিস | নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর ফলে দুই জেলার পুলিশ প্রশাসনে দায়িত্বের পরিবর্তন আসছে।

এদিকে, একই দিন গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও বিক্ষোভের ঘটনা ঘটে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন সড়কে মিছিল করেন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরিস্থিতির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

একই দিনে গোপালগঞ্জের পুলিশ সুপার পদে এই রদবদলের ঘটনা প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজ ফর জাস্টিস

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ