তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক | News for Justice

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী **তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এর আগে একই অনুষ্ঠানে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল।

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন।

অন্যদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

News for Justice
সত্যের পক্ষে, ন্যায়ের পথে

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ