রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী সহ সকল সংসদ সদস্যরা

রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

  1. রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির আনুষ্ঠানিকতা চলছে, যার ফল এক সপ্তাহ আগেই সবার জানা। সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে।
  2. এক-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তেইশতম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তা একেবারেই নিশ্চিত, কারণ সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।
  3. নির্বাচন পরিচালনা করছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা, সিইসি এ এম এম নাসির উদ্দিন।
  4. ভোট দিচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য।
  5. এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে বিএনপির সংসদ সদস্য ২৪৭ জন, আর জামায়াতের ৭৭ জন। এছাড়া স্বতন্ত্র ৮ জন, এনসিপির ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, বিজেপির ১ জন, গণসংহতি আন্দোলনের ১ জন, গণ অধিকার পরিষদের ১ জন, খেলাফত মজলিসের ১ জন এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন সংসদে।
  6. সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় কেবল সেবারই ভোটাভুটি হয়। এরপর গত সাতটি নির্বাচনে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার প্রতিদ্বন্দ্বী দুজন হওয়ায় নিয়ম রক্ষার ভোটের আয়োজন করা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ