
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের আদেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ১৮টি প্লট ও দুটি ব্যাংক হিসাব, যাতে মোট ৩৭ হাজার টাকা রয়েছে।
এর আগে ইসলামি ব্যাংক লুটপাটের একটি মামলায়ও আসামি হন মো. সাহাবুদ্দিন।
News for Justice | সত্যের পক্ষে, ন্যায়ের পথে

