পঞ্চম বিয়ের ঘোষণা দিলেন পরীমনি!

জামাল শিকদার :: কথা আর কাজের মাধ্যমে নতুন নতুন আলোচনার জন্ম দিতে ঢালিউডের এই নায়িকার জুড়ি নেই। সেই ধারাবাহিকতায় মধ্যরাতে পঞ্চম বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনার কেন্দ্রে বাস্তবের পরী।
তবে নায়িকার পরবর্তী বিয়েটা নির্ভর করছে লিওনেল মেসিদের ওপর এমন টাই জানিয়ে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে এই ইচ্ছার কথা জানিয়েছেন রুপালি পর্দার ‘মহুয়া সুন্দরী। ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি এবার শিরোপা জিততে পারে, তবেই তিনি আরেকটা বিয়ে করবেন। অভিনেত্রী লিখেছেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটি বিয়ে করবো ফাইনাল। সঙ্গে দিয়েছেন কয়েকটা লাভ ইমোজি। পরীমনি যখন এই স্ট্যাটাস দেন, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। এক্ষেত্রে সবারই জানা, চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকে তিনি মেসিদের নিয়ে তৈরি গান থেকে রিলও বানিয়েছেন। যেটি রেকর্ডসংখ্যক ভিউ পেয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনার জয়ের পর ইংলিশ ফুটবলার হ্যারি কেউনের বিধ্বস্ত মুখের একটি ছবি (টিভির স্ক্রিন থেকে তোলা) পোস্ট করে আরেকটি পোস্টে পরীমনি লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!
কিন্তু মেসিরা বিশ্বকাপ জিতলে সত্যি কি আবার বিয়ে করবেন পরীমনি? নাকি শুধুই মজার ছলে ফেসবুক পোস্টটি দিয়েছেন নায়িকা? এর উত্তর তো সময়ই বলে দেবে।

এর পর ই আলোচনায় আসে পরীমনি এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায়। এর মধ্যে দুটি বিয়ে করেন নায়িকা হওয়ার আগে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামে এসএসসি করার এরপরই খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে এই নায়িকার বিয়ে হয়। সেই সংসার দুই বছর ভাঙে যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে দুটি বিয়ে করেন নায়িকা হওয়ার আগে। অর্থাৎ, যখন কিনা এই অভিনেত্রীকে তার পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন ছাড়া কেউই চিনতেন না।
এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমনির। সৌরভ ছিলেন পেশায় ফুটবলার। সৌরভের পরিবারের সম্মতিতেই পরীমনি অভিনয় জগতে এসেছিলেন বলে খবর। দ্বিতীয় স্বামীর সঙ্গে অভিনেত্রীর নাকি এখনো ডিভোর্সই হয়নি। কিন্তু তারা আলাদা হয়েছেন বহু আগে

২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সেরেছিলেন পরীমনি। সেই অনুষ্ঠানের বহু ছবি এখনো ঘুরছে গুগলসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ২০২১ সালের ১৪ এপ্রিল পরী ও তামিমের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে যায় সম্পর্ক।

তামিমের সঙ্গে ‘বিচ্ছেদের’ পর পর ২০২১ সালের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি।
রনি ছিলেন সিনেমাটির সহকারী পরিচালক হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১: সেই সব দিন ’ নামে একটি ছবির সুটিং চলা কালিন সময়ে তাদের প্রেম হয় ।
রনির সঙ্গে বিয়ের খবর প্রকাশের পর পরীমনিকে ‘১৯৭১: সেই সব দিন’ থেকে বাদ দেন নির্মাতা হৃদি হক
কিন্তু তারপর সেই সংসার তিন মাসও যায়নি।

রনির সঙ্গে ডিভোর্সের পর ২০২১ সালের ১৭ অক্টোবর রাজধানীর আফতাবনগরে চিত্রনায়ক শরীফুল রাজদের বাসায় তাকে বিয়ে করেন পরীমনি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং সেট থেকে তারা প্রেমে পড়েন। মাত্র এক সপ্তাহের মাথায় গোপনে করেন বিয়ে। সেই খবর প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারিতে ।

এর কয়েক মাস পরই ওই বছরের ১০ আগস্ট পুত্র সন্তানের বাবা-মা হন রাজ ও পরীমনি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বারবার প্রকাশ হতে থাকে তাদের দাম্পত্য কলহের খবর। জিনিসপত্র নিয়ে পরীমনির বাসা ছেড়ে চলেও যান রাজ। অনেক নাটকীয়তার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়।

সেই থেকে একাই রয়েছেন পরীমনি। পুত্রসন্তান শাহীম মোহাম্মদ রাজ্য এবং দত্তক নেওয়া মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে নানা ঝড়-ঝাপটা সামলে দিব্যি জীবন কাটাচ্ছেন আলোচিত-সমালোচিত এবং কথা-কাজে সাহসী এই নায়িকা।

 

 

 

শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২সালে যিনি পরীমনি নামে অধিক পরিচিত ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়
তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত (২০১৬), স্বপ্নজাল (২০১৮), আমার প্রেম আমার প্রিয়া (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০), স্ফুলিঙ্গ (২০২১), গুণিন (২০২২), অ্যাডভেঞ্চার অব সুন্দরবন (২০২৩), মা (২০২৩) সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পরীমনি ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন
তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি। উনিশ শতকের শেষের দিকে পরীমনির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হন। এ সময় পরীর বাবা মনিরুল ইসলাম তার মাত্র তিন বছরের সন্তান পরীমনিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন।
ঢাকায় এক হাসপাতালে কিছুদিন তার দগ্ধ স্ত্রীর চিকিৎসা করানো হয় পরীমনির মাকে । সে সময় পরীকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান। এর দুই মাস পরেই হাসপাতালে চিকিৎসাধীন পরীর মায়ের মৃত্যু হয় । এবং তিন বছর বয়সেই মা-হারা হন পরীমনি। তিনবছর বয়সী ছোট শিশু (স্মৃতি) পরীমনি তারপর থেকে তার নানা-নানি ও খালার কাছে লালিত-পালিত হয়েছেন।
পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয়। পরীমনির বাবার খুনের বিষয়ে তার ছোট খালা তাসলিমা পাপিয়া ব্যাখ্যা করে বলেন,
পরীমনির বাবা মনিরুল ইসলাম ছিলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পুলিশ কনস্টেবল। জানা যায় ২০১২ সালে কোনো একটা সুনির্দিষ্ট কারণে তার চাকরি চলে যায়। তখন থেকেই তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করতেন। সেই ব্যবসাই বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন মনিরুলকে কুপিয়ে হত্যা করেছিল।
সেই ছোট পরীমনি বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে ।
ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন, এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।
পরীমনির নানা-নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা। পরীমনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন পিরোজপুরে। ২০১১–১২ সাল নাগাদ ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৫ পেয়ে ভর্তি হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেনি”।
পরিবর্তে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন।
পরীমনি স্বপ্ন ছিল তার বাবার মতো পুলিশ হবে তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। কর্মজীবনের শুরুতে মডেলিং ছাড়াও তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন।
তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।এ নাটকে আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।
মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী। ২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত, এবং শফিক হাসানের ধূমকেতু। ২০১৭ সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু, এবং মালেক আফসারীর অন্তর জ্বালা। গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল, ইনোসেন্ট লাভ, দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ, এবং বুকের মাঝে প্রেমের আগুন।

পূর্ববর্তী নিউজ
পরবর্তী নিউজ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ