
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় মানবাধিকারসমিতির চেয়ারম্যান, সম্মিলিত সাংবাদিক পরিষদ(এসএসপি)-এর সাবেক নির্বাচন কমিশনার এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-পিজি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশের খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. সায়েম আল মানসুর ফায়েজী-এর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন। কিডনিতে পাথরজনিত সমস্যার কারণে আগামী শনিবার তার অস্ত্রোপচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু। এ সময় তার সঙ্গে ছিলেন এসএসপি-এর সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জালাল উদ্দিন জুয়েল, কোষাধ্যক্ষ শুভংকর সেন শুভ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান এবং এসএসপি ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এ সময় তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ মো. মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কথা বলেন। তারা তার দ্রুত আরোগ্য, সফল অস্ত্রোপচার এবং পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মো. মঞ্জুর হোসেন ঈসা দীর্ঘদিন ধরে মানবাধিকার, গণতন্ত্র, সাংবাদিকদের অধিকার ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় তার সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।

