সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

চলতি মাসের শেষ দিকে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, সাধারণ কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

নিউজ ফর জাস্টিস | নিজস্ব প্রতিবেদক

কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’। চলতি নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের মধ্যে বিশেষ কোটায় থাকবেন ১ হাজার জুলাই যোদ্ধা। তাঁদের বিদেশযাত্রা থেকে শুরু করে কর্মসংস্থানের যাবতীয় ব্যয় বহন করবে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে। এর মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। তবে ১ হাজার জুলাই যোদ্ধার ক্ষেত্রে এই ব্যয়ের সম্পূর্ণ অংশ সরকার বহন করবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে জুলাই যোদ্ধাদের জন্য বিদেশে কর্মসংস্থানের একটি বিশেষ সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নির্ধারিত অভিবাসন ব্যয়ের মাধ্যমে সাধারণ কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়াও সহজ ও সুশৃঙ্খল করার প্রত্যাশা করা হচ্ছে।

নিউজ ফর জাস্টিস

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ