ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিউজ ফর জাস্টিস | ঢাকা | ২৮ আগস্ট ২০২৬

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় শিশুটির সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শিশুটির মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটির ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে শাহ আলী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিউজ
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের পেশাগত জীবনে শুধু অর্থের পেছনে না ছুটে মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়। মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার (২৮ আগস্ট) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিনিয়ত শেখার সুযোগ রয়েছে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়ানো সম্ভব। বিশেষ করে ভালো ড্রাফটিংসহ পেশাগত দক্ষতা অর্জনে নিয়মিত অধ্যয়নের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ‘আইন পেশায় শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। দুর্নীতি কিংবা কোনো ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।’ দেশে বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও তাদের পেশাগত প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের দিকে সরকার এগিয়ে যাচ্ছে। আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও দক্ষতাভিত্তিক পেশা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এনরোলমেন্ট পরীক্ষায় নেপোটিজমের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এমনকি এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানদেরও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার নজির রয়েছে। তাই নবীন আইনজীবীদের নিজেদের মেধা ও যোগ্যতার প্রতি আস্থা রেখে পেশাগত জীবনে এগিয়ে যেতে হবে। ক্লায়েন্টের সঙ্গে পেশাগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘ক্লায়েন্ট ইজ এ ক্লায়েন্ট।’ ক্লায়েন্টের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আইন পেশার মর্যাদাও অক্ষুণ্ন রাখতে হবে। তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। পারিশ্রমিকের বিনিময়ে পরিচালিত মামলার পাশাপাশি অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনারও চেষ্টা করা উচিত। সূত্র: ইত্ত
পরবর্তী নিউজ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ