প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

📰 News for Justice

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা-দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে এসে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থ সুরক্ষার পাশাপাশি কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা তাঁর অন্যতম দায়িত্ব। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে আলোচনা ও প্রস্তুতির কাজ চলছে। উভয় দেশের সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

এদিকে জ্বালানি সহযোগিতা নিয়েও মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাম্প্রতিক বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান তিনি।

News for Justice
সত্যের পক্ষে, ন্যায়ের পথে

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ