ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক | News for Justice

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোট পড়েছে।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন

২৫৫ ভোট পেয়ে বিজয়

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট দেওয়ার আগে প্রত্যেক সংসদ সদস্য ব্যালটে পূর্ণ নাম স্বাক্ষর করেন।

ভোটগ্রহণের শুরুতে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হয় প্রকাশ্যে। গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচনের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী দিনে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

News for Justice — সংবাদের সত্য প্রকাশ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ