
খ্যাতিমান গীতিকার মিল্টন খন্দকার দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (২৯ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে মিল্টন খন্দকারকে। সেখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে মিল্টন খন্দকার বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঁধে ও কোমরের ব্যথা অনুভব করছি। মেরুদণ্ডেও তীব্র সমস্যা। আজ (২৯ জুন) রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে অপারেশন (স্টেমসেল) হবে। আমার প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’

