প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে

সোমবার প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী/ছবি: পিএমও

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক শিল্পের অন্যতম প্রধান দুটি কাঁচামাল পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) ও পিইটি (পলিইথিলিন টেরেফথালেট) রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। তবে এ খাতের কাঁচামালের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে আবারও ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।

পরে বাজেটের ওপর সমাপনী বক্তব্যে প্লাস্টিক খাতের ওপর আমদানি শুল্ক কমানোর আশ্বাস দেন অর্থমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়া পিভিসি এবং পিইটি রেজিনের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। এটিকে ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোর প্রস্তাব জানাচ্ছি।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ