সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবার সরকারি সহায়তার জন্য বেশি উপযুক্ত, তা নির্ধারণ করা হবে।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য গোপন বা বাড়িয়ে দিলে প্রকৃতভাবে সহায়তা প্রয়োজন এমন পরিবারের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
কেউ টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার বা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তার প্রলোভনে না পড়ার জন্য সতর্ক করা হয়েছে।
এ ধরনের প্রতারণা বা অনিয়মের ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে ১০৯৮ নম্বরে অভিযোগ জানানোর কথাও জানানো হয়েছে।
News For Justice-এর পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান—তথ্য সংগ্রহের সময় সঠিক তথ্য দিন, কোনো ধরনের অর্থ লেনদেন করবেন না এবং ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকুন।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com