জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও নৈশভোজে অংশ নেন।
এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে আয়োজিত প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে নিউইয়র্কে ধারাবাহিকভাবে বিভিন্ন আনুষ্ঠানিক ও কূটনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com