ঢাকা প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস (আনন্দ মিছিল) ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।
রাসুলুল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জশনে জুলুসে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য ও মানবিকতার আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণ করলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও সংঘাত দূর করা সম্ভব।
বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নেরও আহ্বান জানান তারা।
আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে দেশ ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিউজ ফর জাস্টিস | News For Justice
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com