রাষ্ট্রপতি নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকালে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী অভ্যর্থনা জানানো হয় এবং দেওয়া হয় গার্ড অব অনার।
রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে পৌঁছান। সেখানে নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে রাষ্ট্রপতির সম্মানে গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে এদিন থেকেই তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।
নিউজ ফর জাস্টিস | News for Justice
সত্যের পক্ষে, ন্যায়ের পথে
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com