নিজস্ব প্রতিবেদক : আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ১০জুলাই ২০২৬ রোজ শুক্রবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বরেণ্য রাজনীতিবিদ, দাগন ভূঁইয়ার কৃতি সন্তান মরহুম আব্দুল আজিজ এর নবম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে, দাগনভূঁইয়া ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলের এই আলোচনা সভায় স্মৃতিচারণ করেন ফেনী সমিতির আহবায়ক জনাব আব্দুল্লাহ চৌধুরী, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দাগনভূঞা সমিতির সভাপতি সাবেক সাবেক অতিরিক্ত সচিব ড: খুরশিদ আলম সাগর, নোফেল সংযোগের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দীন মাসুক, লায়ন মোহাম্মদ হাশেম, সুপ্রিম কোর্টের আইনজীবী মীর মোশারফ হোসেনবাদন , আল ইনসিয়াত ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, স্বপ্নীল এর মহাসচিব রবিন আহমেদ, জাগো বাংলা শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল শিকদার, স্বপ্নীল এর ধর্ম বিষয়ক সম্পাদক রহিম ফরাজি, দাগনভূঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুল, বিশিষ্ট সংগঠক তাজুল ইসলাম লিটন, আবু সুফিয়ান রিপন চৌধুরী, আব্দুল হালিম লিটন, সাইদুল হক টিটু, সাংবাদিক ইয়াসিন রনি মরহুমের দৌহিত্র মুসতারিফ আনাম ওহী, মরহুমের ছোট ছেলে মঞ্জুরুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল হক বাবু, ফেনী বন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মো: ইসমাইল নাসির ,মো: আব্দুল কাদের প্রমুখ

আলোচনা সভা শেষে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফকিরাপুল জামে মসজিদের ইমাম মামুনুর রশীদ। এসময় কোরানের পাখিদের উপস্থিতিতে আব্দুল আজিজ ফাউন্ডেশনের পক্ষ পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিরা মরহুমের জন্য দোয়া করে।

সর্বশেষ আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com