জামাল শিকদার, নিউজ ফর জাস্টিস:: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে কেন শুরু থেকেই মাঠে নামানো হয়নি, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন ব্রাজিলের প্রধান কোচ Carlo Ancelotti।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন,
“নেইমারের সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা যদি গোল শোধ করতে না পারতাম, তাহলে ৬০ মিনিটেই ওকে নামাতাম। কিন্তু সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখে তাকে শেষ ৩০ মিনিটের জন্য বাঁচিয়ে রেখেছিলাম।”
কোচের এই মন্তব্যে পরিষ্কার, ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই নেইমারকে দেরিতে মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছিল। অতিরিক্ত সময়ে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পরিকল্পনাই ছিল ব্রাজিল দলের মূল লক্ষ্য।
আনচেলত্তির এই কৌশল নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ব্রাজিলের পরবর্তী ম্যাচে নেইমার শুরু থেকেই একাদশে থাকবেন কি না, সেটিই এখন সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com